বিচারপতি মানিকের গাড়িতে হামলা

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

ঢাকার নয়া পল্টনের কাছে সড়কে হামলার মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

বুধবার (২ নভেম্বর) বিকেলে নয়া পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে তার গাড়িতে এই হামলা হয় বলে অবসরপ্রাপ্ত এই বিচারকের দেহরক্ষী পুলিশকে জানিয়েছেন।

বিএনপির একটি মিছিল থেকে এই হামলা হয় বলে অভিযোগ এসেছে। হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

তবে এ বিষয়ে বিএনপির কোনো ভাষ্য পাওয়া যায়নি। 

image


বিচারপতি মানিক দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে অবসরে যান। তিনি এখন ঘাতক-দালাল নির্মূল কমিটিতে সক্রিয় রয়েছেন।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বিবৃতিতে বলা হয়, 'বিচারপতি মানিক যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তার নাম ধরে আপত্তিকর স্লোগান দেওয়া হয় এবং তার উপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।'

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম গণমাধ্যমকে জানান, 'গাড়িতে হামলা হয়েছে বলে ওনার দেহরক্ষী পল্টন থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি একটা প্রোগ্রামে গিয়েছেন, সেখান থেকে ফিরলেই আমরা অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেবো।'

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর