মিরপুরের সব বাসে ই-টিকেটিং চালু

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:১০ পিএম

রাজধানীর মিরপুর রুটের সব বাসে চালু হয়েছে ই-টিকেটিং সেবা। 

রোববার (১৩ নভেম্বর) সকাল থেকেই ৩০টি কোম্পানির বাসে যাত্রীরা ই-টিকেটিংয়ের মাধ্যমে দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন।

ফেব্রুয়ারিতে রাজধানীর ৯৭টি কোম্পানির সবগুলোতে চালু হবে ই-টিকেটিং। 

সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, ই-টিকেটিং চালু হলে বন্ধ হবে যাত্রী তোলার প্রতিযোগিতা। কমবে ভাড়া নিয়ে নৈরাজ্য।

বাসে যত্রতত্র যাত্রী তোলার অসম প্রতিযোগিতা আর বাড়তি ভাড়া আদায় নিয়ে রাজধানীর যাত্রীদের অভিযোগ বহুদিনের। এই সংকট নিরসনে সরকার ও মালিক সমিতি বিভিন্ন উদ্যোগ নিলেও পরিস্থিতি উন্নত হয়নি। 

রাজধানীর নিয়ন্ত্রণহীন গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে সর্বশেষ উদ্যোগ ই-টিকিটিং। পরীক্ষামূলকভাবে ২২ সেপ্টেম্বর আটটি কোম্পানির বাসে চালু হয় ই-টিকিটিং। সেখানে সাফল্য আসায় রোববার থেকে রাজধানীর মিরপুর রুটের ৩০টি কোম্পানির বাস চালু হয়েছে ই-টিকিটিং। যাত্রীরা টিকিট পাবে গাড়িতে উঠে। ভাড়া হবে সরকার নির্ধারিত হারে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ শনিবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে দাবি করেন, ই-টিকিটিং এর মাধ্যমে কমে আসবে সড়কে পরিবহন নৈরাজ্য। বন্ধ হয়ে যাবে ওয়েবিল সিস্টেম, যাত্রী তোলা নিয়ে অসম প্রতিযোগিতাও।

বাস কোম্পানির মালিকরা বলছেন, ই-টিকিটিং চালু হলে আয়ব্যয়ের হিসেব হবে ঘরে বসেই। 

তবে, ই-টিকিটিং নিয়ে স্বস্তি ও শঙ্কা আছে যাত্রীদের। তারা বলছেন, যথাযথ নজরদারি না থাকলে এটি কাজে আসবে না। 

আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে নিখোঁজ দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার

তবে, ই-টিকিটিং চালুর ফলে বন্ধ হবে চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা। যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য খোলা হয়েছে হটলাইনও। 

একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর