বকেয়া বিল না পেয়ে ঢাকার তিন হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নেমেছে তিতাস।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।
তিতাসের মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। একদিনেই সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে বলেও জানান তিনি।
কেবলমাত্র তিতাসের বকেয়া পাওনা পরিশোধ করলেই পুনরায় সংযোগ দেওয়া হবে বলে বলেন তিনি।
তিতাস জানায়, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা এ পাওনা পরিশোধ করছেন না।
আরও পড়ুন: বায়ু দূষণে ঢাকা বিশ্বে দ্বিতীয়
তাই বাধ্য হয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।
একাত্তর/জো
