রাজধানীতে ছাত্রদল ও যুবলীগের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত দুই

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১০:৫৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্রদল ও যুবলীগের মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন। 

শুক্রবার (১৮নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহীদ ফারুক সড়ক সনি টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শামিম আহমেদ (৪৫) নামের এক ওয়ার্ড যুবলীগ নেতাসহ আরও একজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। পরে শামীমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত আরেকজন অন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। তাৎক্ষনিক তার নাম জানা যায়নি।

আহত শামীমের ভাগ্নে জাহিদ হাসান জানান, রাতে সনি টাওয়ারের সামনে যুবলীগের মতবিনিময় সভা চলছিল। সেখানে শামীম আহমেদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তাদের দাবি, ছাত্রদলের লোকজন ককটেল ফাটিয়েছেন। ককটেলের স্প্লিন্টারের অংশ পায়ে লেগে তিনি আহত হন। 

তিনি আরও বলেন, সেসময় সেখান দিয়ে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিলো। পরে যুবলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদলের কর্মীদের লাঠির আঘাতে কোমরের ওপরে আঘাত প্রাপ্ত হন শামীম। 

আরও পড়ুন: ৪ নভেম্বর মধ্যরাতে যাত্রাবাড়ী মোড়ে দেখা যায় ফারদিনকে

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সংঘর্ষে আহত তরুণ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। 


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর