রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) ভোররাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা হলেন আল আমিন (৩৬), মেহেদী হাসান (২৮) এবং মো. জজ মিয়া। নিহত তিনজনই মুগদা এলাকার বাসিন্দা।
নিহতদের স্বজন ও পুলিশ জানায়, তিন বন্ধু তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তিনজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছাত্রদল ও যুবলীগের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত দুই
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক-উল-আলম জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একাত্তর/জো
