বালু নদী থেকে পচে ফুলে যাওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে বালু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। পাথর ভরা একটি প্লাস্টিকের বস্তা মৃতদেহের কোমরে বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। 

পুলিশ জানিয়েছে, নিহতের গায়ে হালকা গোলাপি রংয়ের একটি টি-শার্ট পরিহিত ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে। 

এসআই আসাদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দিবাগত রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তিনি জানিয়েছেন, মৃতদেহটি পচে ফুলে গেছে, যার কারণে আঘাতের চিহ্ন বোঝা যায়নি। তবে তার কোমরে নাইলনের রশি দিয়ে একটি প্লাস্টিকের বস্তা বাধা ছিল ও বস্তায় প্রায় ৪৫ কেজি পাথর ভরা ছিল। 

তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর