১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন মালিক সমিতির এক সভায় সিদ্ধান্ত হয়, ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে। 

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় নগরীর বিভিন্ন বাস টার্মিনালের মালিক–শ্রমিক নেতা ও পরিবহন কোম্পানিগুলোর প্রায় ৩০০ মালিক–শ্রমিক উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

এর আগে ঢাকার বাইরে বিএনপির ৯টি বিভাগীয় সমাবেশের সময় যান চলাচল বন্ধ করে দেন কুমিল্লা ও চট্টগ্রাম বাদে বাকি সব বিভাগের গণপরিবহনের মালিকরা। 

আরও পড়ুন: বিএনপি চাইলে কালশী মাঠে সমাবেশ করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়াও বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হন এক পথচারী। আহত পুলিশসহ অনেকে।

এ অবস্থায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের দিন পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। 


একাত্তর/এসজে


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর