শর্ত সাপেক্ষে গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি ডিএসসিসি’র

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ পিএম

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এই সমাবেশের বিষয়ে বিএনপি’র কাছ থেকে কোনো চিঠি না পাওয়ার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে বিএনপি’র পক্ষ থেকে অনুমতি চিঠি দেওয়া হলে ঢাকা দক্ষিণ সিটি সমাবেশের অনুমতি দিয়েছে।

এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত চিঠি দেওয়া হয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছিলেন, আজ সমাবেশে অনুমতি পাওয়ার পর সিটি কর্পোরেশনকে মাঠ বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছে।

image


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাপবাগ খেলার মাঠের অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখনও বিএনপি’র কাছ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

image


আরও পড়ুন: ২৬ শর্তে সাড়ে চার ঘণ্টা সমাবেশের অনুমতি

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের আওতায় গোলাপবাগ খেলার মাঠে সীমানা প্রাচীর ও বেস্টনি, প্যাভিলিয়ন, ড্রেসিং রুম, বাস্কেটবল গ্রাউন্ড, নর্দমা, হাঁটার পথ, পাঠাগার ভবন(লাইব্রেরি বিল্ডিং), বাজার (মাকে বিল্ডিং) ইত্যাদি অনুষঙ্গের উন্নয়নসহ গোলাপবাগ খেলার মাঠকে শুধু খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর