ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন, তিন মাস পর চলবে পুরোদমে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

চলতি ডিসেম্বর মাসেই উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের। উদ্বোধনের তিনমাস পর থেকে পুরোদমে চলাচল শুরু করবে মেট্রোরেল। তার আগ পর্যন্ত সীমিত আকারে ১০টি ট্রেন চলবে। 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এ তথ্য জানান।

সিদ্দিক জানান, মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি চলতি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করবেন। এখন সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে।

image


তিনি জানান, বর্তমানে বহরে ১২টি ট্রেন আছে। এর মধ্যে ১০টি ট্রেন চলাচল করবে শুরুতে। দুটি স্ট্যান্ডবাই থাকবে। মেট্রোরেল পথে কোনো সমস্যা হলে বসে থাকা দুটি ট্রেন ব্যবহার করা হবে। আগারগাঁও থেকে কমলাপুর রুট ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। তখন ২৪টি ট্রেন চলবে ফুল ফেজে।

image


তিনি জানান, ট্রেনের টিকেট কাটার জন্য স্টেশনগুলোতে কাউন্টার যেমন থাকবে, তেমনি মেশিনও থাকবে। সেখান থেকে একজন যাত্রী নিজেই টিকেট সংগ্রহ করতে পারবেন।এরপরই মূলত যাত্রীরা স্টেশনের প্লাটফর্মে যাবার সুযোগ পাবেন।

image


সিদ্দিক আরও জানান, প্রথম দিকে প্রতিটি স্টেশনে আট থেকে ১০ মিনিট রেল অপেক্ষা করবে। পর্যায়ক্রমে তা ৩৫ সেকেন্ডে নামিয়ে আনা হবে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে সেমির চার দল‌ যেখানে দাঁড়িয়ে

জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহুদি জানান, প্রতিটি বগিতে চারটি করে সিসি টিভি ক্যামেরা আছে। যা দিয়ে বগির ভেতরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও বিদ্যুৎচালিত এই ট্রেনের সঙ্গে থাকছে ব্যাটারির ব্যাকআপও। যদি কোনো কারণে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায় তখন এই ব্যাটারি ট্রেনকে পরবর্তী স্টেশন পর্যন্ত টেনে নেবে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর