ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছে কোটি মানুষ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০১:০১ পিএম

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সরকারি এ সংস্থাটি মসুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী এক কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং এক কেজি ডাল ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হবে।

ভোজ্য তেলের দাম ১১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

আরও পড়ুন: বিমানবন্দরে দুই তেলবাহী গাড়িতে আগুন

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ওএমএস এবং টিসিবি কার্যক্রম একসাথে করার পরিকল্পনা আছে সরকারের। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


একাত্তর/আরএ


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর