হত্যা নয়, বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছেন: ডিবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪২ পিএম

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিবি প্রধান বলেন, বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে তিনি (ফারদিন) আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফারদিন রাত ৯ টার পর বান্ধবী বুশরাকে নামিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তার মানসিক অবস্থা এমন না হলে এভাবে ঘুরোঘুরি করতে পারে না। বুশরার সাথে তার হতাশার কথা হয়েছিল স্পেনে যাওয়া পরীক্ষার রেজাল্ট খারাপের বিষয় নিয়ে। তিনি ছনপাড়া যায়নি। তিনি ব্রিজের মাঝামাঝি অবস্থায় ছিলেন। রাত ২টা ৩৪ মিনিটে পানিতে একটা শব্দ পাওয়া যায়। তার সুরতহাল রিপোর্টে কোন আঘায়ের চিহ্ন পাওয়া যায় নাই। সবকিছু মিলিয়ে এটা একটা আত্মহত্যা। 

এদিকে ফারদিন আত্মহত্যা করেছেন- ডিবি এমন তথ্য জানানোর আগে র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানানো হয়। বুধবার বিকেলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: বুশরার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

উল্লেখ্য, নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। 
এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়।

ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে এ মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এআর


গবেষণা, উন্নয়ন, ইন্টার্নশিপ এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর