জেসিআই ঢাকা হেরিটেজের নতুন কমিটি ঘোষণা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্টে করা হয়েছে রাসেল আহমেদকে। 

সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- আইপিএলপি মো. ফজলে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাবিলা শারমিন, ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান খান, সেক্রেটারি জেনারেল মো. আতেফ আমের সৌমিক, ট্রেজারার মারুফা জাহান, জেনারেল লিগ্যাল কাউন্সিল আহসানুল হক আদনান, ডিরেক্টর হিসেবে আছেন আলী আব্দুল্লাহ, মো. শাহরুখ শাহীদ, গাজী সানি ইসনাইন, আবু বকর সিদ্দিক ইউশা এবং চ্যাপ্টার অ্যাডভাইসার মো. আব্দুল্লাহ আল আমীন (এফসিএ)।

এসময় বিদায়ী প্রেসিডেন্ট মো. ফজলে মুনিম বলেন, গত বছরের বিভিন্ন কাজে অংশগ্রহণ, নিয়মানুবর্তিতা, সাংগঠনিক মেধা ও যোগতার ভিত্তিতে আগত বছরের কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়েছে। 

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট রাসেল আহমেদ বলেন, আসন্ন বছরে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেসিআই ঢাকা হেরিটেজ বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পরামর্শ দিয়েছেন জেসিআই বাংলাদেশ-এর জেনারেল লিগ্যাল কাউন্সিলর মো. ইমরান কাদির খান, ন্যাশনাল ডিরেক্টর ও পিএলপি নাহিদা আক্তার, সিনেটর ও ফাউন্ডার প্রেসিডেন্ট মীর শাহেদ আলী, এটুআই প্রোগ্রামের হেড অব এইচআর মোহাম্মদ আরিফুর রহমান,

ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ ও টেকোগনাইজ সল্যুশন লিমিটেডের চেয়ারম্যান গাজি শামিম আলাউদ্দিন।

আরও পড়ুন: ঋণখেলাপি থেকে মুক্তিতে ব্যবসায়ীদের আরও সুুযোগ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। ১২৪টির বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআই এর প্রায় ৩০টি লোকাল চ্যাপ্টার কাজ

করছে যার মধ্যে জেসিআই ঢাকা হেরিটেজ বৃহৎ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর