বড়দিনে পাঁচ তারকা হোটেলে শিশুদের আনন্দমেলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:০২ পিএম

বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো সাজানো হয় নতুন সাজে। ছিলো শিশুদের জন্যে বিশেষ সব জমকালো আয়োজন।

প্রতিবারের মতো এবারও শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে অংশ নেয় বড়দিনের আনন্দ উদযাপনে। হোটেলগুলোতে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুতুল নাচ ও বায়োস্কোপ।

ক্রিসমাস ডে। শিশুদের জন্যে দিনটি বিশেষ। বড়দিনের আনন্দ উদযাপনের অংশ হতে প্রতি বছর অপেক্ষায় থাকে শিশুরা।

শিশুদের জন্যে প্রতিবছরই পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে নানা আয়োজন। খেলার রাইড, ভিডিও গেম, ম্যাজিক শো, সান্তা ক্লজের উপহার আয়োজন এবারও ছিলো বরাবরের মতো।

এসব আয়োজন শিশুদের হাসিমাখা মুখগুলোকে আরও উজ্জ্বল করে তোলে। রোববার সকাল থেকেই ওয়েস্টিন হোটেলে আনন্দঘন মুহূর্ত কেটেছে শিশুদের।

ওয়েস্টিনের মতো বনানীর শেরাটন হোটেলেও ছিল নানা আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। ছিলো অভিভাবকদের জন্যে দাবা, টেবিল টেনিস ও বাস্কেটবল খেলার ব্যবস্থা।

হোটেল সোনারগাঁওয়ের মাঠে সান্তা ক্লজের সঙ্গে কিছু সময় কাটানোর আয়োজন ছিলো। যেখানে সান্তা বাচ্চাদের সঙ্গে খেলা করেন, উপহার দেন।

তবে এবারও সেখানে যেতে রাখা হয়েছে টিকিট পদ্ধতি। পুরো ১০০০ টাকা খরচ করলেই তবে মিলবে সান্তার দেখা।

শুধু বিনোদন নয় এদিন পাঁচতারকা হোটেলগুলোতে আসা শিশু ও অভিভাবকদের জন্যে ছিলো হরেক রকমের খাবারের ব্যবস্থা।

আরও পড়ুন: উদ্বোধনের পর মেট্রোরেলের সীমিত চলাচল, থাকবে দুই স্টেশন

ক্রিসমাস ডে’কে আরও আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে রাজধানীর বিভিন্ন শপিংমলগুলোও নানা আয়োজন করেছে। নামীদামী ব্র্যান্ডের শোরুমে কৃত্রিম ক্রিসমাসট্রি রেখেছে।

এদিকে সকালের প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মানুসারীরা আত্মীয় স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দিনভর। প্রতিটি পরিবারে শুধু কেক কাটাই নয় খাবারেও এনেছেন ভিন্নতা।


একাত্তর/আরএ
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর