খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৪:০০ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে স্ত্রী মনি বেগমকে (৩৫) গলা টিপে হত্যা অভিযোগে স্বামী হায়দার বেপারীকে আটক করেছে পুলিশ।   

বুধবার (২৮ ডিসেম্বর)  বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে ঘটনাটি ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাসান মুন্সী। 

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোগলা গ্রামের মনি বেগমের (৩৫) বাবার নাম নুর মল্লিক। খিলগাও  উত্তর গোড়ান নবিনবাগ ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন মনি বেগম। 

পুলিশের ঐ কর্মকর্তা আরও জানান,  সংবাদ শুনে তার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের স্বামীকে আটক করে থানায় নেয়া হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামী জানিয়েছে, তার উপর জ্বিন আছর করায় তিনি স্ত্রীর গলা টিপে ধরেন। 

মৃতার স্বামী পেশায় রং মিস্ত্রী।  এক ছেলে এক মেয়ের জননী ছিলেন মনি বেগম। মেয়ে হাফিজা (১৭) ও ছেলে নয়ন (১৫)। তারাও কর্মজীবি। ঘটনার সময়ে সন্তানদের কেউ বাসায় ছিল না।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর