শিশু অপরাধী সংশোধনে সেফ হোম করবে সরকার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০:১৭ এএম

শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম 'চাইল্ড মেসেজ' বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন 'শুনো আমাদের কথা' অনুষ্ঠানে শুক্রবার (৩১ ডিসেম্বর) অংশ নেন জাতীয় সংসদের এমপি রুবিনা মিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো বিদেশী অতিথি কঙ্গো থেকে অংশ নেন শিশু অধিকার নিয়ে জনপ্রিয় এই আয়োজনে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় প্রচারিত এই অনুষ্ঠানে কঙ্গোর শিশু অধিকার নিয়ে কাজ করা বিয়েনভেনুকে কাছ থেকে দেখতে পেয়ে শিশুদের আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। অনুষ্ঠানে এক শিশু জানতে চান, আগামী বছর বই পেতে শিক্ষার্থীদের বিলম্ব হতে পারে পারে কি না? বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে জাতীয় সংসদের এই সাংসদ বলেন এই বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। তবে কাগজের সংকট বিষয়টি সত্য বলে স্বীকার করেন তিনি। 

আরেক শিশু ঝিনাইদহ থেকে অনুরোধ করেন মেট্রোরেলে শিশু সহ শিক্ষার্থীদের জন্য যেন হাফপাশ রাখা হয়। বিষয়টি সংসদে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে শিশুদের আস্বস্ত করেন রুবিনা মিরা। 

কঙ্গো থেকে অংশ নেওয়া দেশটির শিশু অধিকার নিয়ে কাজ করা বিয়েনভেনু বাংলাদেশ সরকারের কাছে ওষুধ সহ অর্থ সহায়তা চান। এ সময় সাংসদ বলেন, কঙ্গো সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবনা দেওয়া হলে এ বিষয়টি নিয়ে ভেবে দেখবে বাংলাদেশ। 

আয়োজনে পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জাতীয় সংসদের এমপি রুবিন মিরাকে বলেন, শিশু অপরাধীদের সংশোধন জন্য সেফ হোম প্রয়োজন।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সাংসদ বলেন, গুরুত্বপূর্ণ এই ইস্যুটি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি।

পাশাপাশি তিনি এসময় জানান, সরকার শিশু অপরাধীদের সংশোধন করার জন্য সারাদেশে সেফহোম প্রতিষ্ঠা করবে। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিশু সাংবাদিক ফাতেমা বিনতে কালাম।


একাত্তর/এআর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
মোহাম্মদ আমিন উর রশিদ ২৩ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলী মিয়া এবং মাতা আমেনা বেগম। বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও...
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর