দশম ঢাকা লিট ফেস্ট শুরু পাঁচ জানুয়ারি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৪:০১ পিএম

ঢাকা লিট ফেস্ট-এর দশম সংস্করণ শুরু হতে যাচ্ছে আগামী পাঁচ জানুয়ারি। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপি লিট ফেস্ট চলবে আট জানুয়ারি পর্যন্ত। 

রোববার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্ট- এর তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলসহ আরও অনেকে।

ঢাকা লিট ফেস্ট-এর উদ্বোধন হবে পাঁচ জানুয়ারি সকাল ১০টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কে এম খালিদ, নোবেল বিজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ, লেখক আমিতাভ ঘোষসহ আরও অনেকে।

এবারের দশম আয়োজনে থাকছেন নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা। যার মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম-ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড, ইত্যাদি বিজয়ীরা।

এ বছর ঢাকা লিট ফেস্ট-এ আরও অংশগ্রহণ করবেন নুরুদ্দিন ফারাহ, হানিফ কুরেশী, পঙ্কজ মিশ্র, টিলডা সুইন্টন, জন লি এন্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এস্থার ফ্রয়েড, অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, ডাইম সারাহ গিল্বার্ট, মারিনা মাহাথির, জয় গোস্বামী, কামাল চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, মাসরুর আরেফিন, মারিনা তাবাসসুম, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক, শাহীন আখতার, অমিতাভ রেজা, এবং আজমেরী হক বাঁধন সহ আরো অনেকেই।

চারদিনের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের ৫০০ এর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু, তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

ঢাকা লিট ফেস্টের  টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন এবং বাংলা ট্রিবিউন। সেই সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে দ্য সিটি ব্যাঙ্ক লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ব্রিটিশ কাউন্সিল।

সংশ্লিষ্টরা জানিয়েছন, dhakalitfest.com ওয়েব সাইটে অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানা যাবে।  ২০০ এবং ৫০০ টাকায় টিকিট পাওয়া যাবে এবং ১২ বছরের কম বয়সী শিশু ও শারীরিকভাবে অক্ষমদের জন্য বিনামূল্যে প্রবেশ থাকবে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর