দ্বিতীয় দিনের মত লিট ফেস্ট শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১০:২৯ এএম

ঘন কুয়াশা ছাপিয়ে লিট ফেস্ট প্রাঙ্গণে আনাগোনা শুরু হয়েছে সাহিত্যপ্রেমীদের। আজ ৬ জানুয়ারি লিট ফেস্টের দ্বিতীয় দিন সকাল নয়টায় আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। দ্বিতীয় দিনের শুরুতে শাহ সুফি সরদার আমির উদ্দিন চিশতীর সুফি সংগীত পরিবেশন করেন সরদার আফসার উদ্দিন। 

এরপর সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্ভাবনী আলাপে বিজ্ঞানী সেঁজুতি সাহার সঙ্গে আলাপে মজবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সময়ে আরও তিনটি সেশন থাকছে, যার মধ্যে শিশুদের জন্য আছে গল্প বলার সেশন। আগামীর আখ্যান নিয়ে আলাপ করবেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান।

এরপর সকাল সোয়া ১১টায় ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষের সঙ্গে আলাপে বসবেন ঢাকা লিট ফেস্টের প্রযোজক ও পরিচালক সাদাফ সায্। পাশাপাশি সাংবাদিকতার পরিবেশ নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য সাংবাদিকরা। দুপুর সাড়ে বারোটায় দ্বিতীয় দিনের আয়োজনে যুক্ত হবেন সাফ ফুটবল বিজয়ী নারী দলের সদস্যরা। শিশুদের জন্য একই সময়ে পাপেট শো পরিবেশন করবেন শিল্পী মুস্তফা মনোয়ার।

দুপুর পৌনে দুটায় লেখার স্বাধীনতা নিয়ে আলাপ করবেন আলোচকরা। সাংস্কৃতিক যুদ্ধ নিয়ে আলাপ করবেন যুক্তরাজ্যের অধ্যাপক সারাহ চার্চওয়েল। দুপুর ৩টায় সোমালীয় লেখক নুরুদ্দিন ফারাহ’র মুখোমুখি হবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক ড. কাজী আনিস আহমেদের। একই সময়ে থাকছে ওটিটি কন্টেন্ট নিয়ে আলোচনা। বিকাল সাড়ে ৫টায় ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটনের সঙ্গে আলাপে বসবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। এছাড়া সারাদিন শিশুদের জন্য নানা আয়োজনের পাশাপাশি থাকছে সঙ্গীত পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনী।

চারদিনের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের ৫০০-এরও বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। পাশাপাশি চারদিন ব্যাপী এই আয়োজন শুধু বড়দের জন্যই না, থাকছে শিশুদের জন্যও নানা আয়োজন। শিশুদের বিজ্ঞান চর্চা, বিনোদন, জ্ঞান চর্চা’র কথা মাথায় রেখে সাজানো হয়েছে ঢাকা লিট ফেস্টের অনুষ্ঠানগুলো।


একাত্তর/এআর


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর