মেট্রোরেল স্টেশনে শিশুর জন্ম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৪:৩৮ পিএম

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানী রায় নামের এক নারী। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে তিনি শিশুটির জন্ম দেন। 

মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে ধাত্রীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন স্কাউট সদস্য সোনিয়া রানীর সহায়তায় এগিয়ে আসেন এবং তাকে মেট্রোরেলের ফাস্ট এইড সেন্টারে নিয়ে যান। সেখানে ১০ মিনিটের মধ্যে সোনিয়ার সন্তানের জন্ম হয় বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।

সুকান্ত সাহা গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রীকে নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাই। আজ তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। উত্তরা উত্তর স্টেশন থেকে উঠি আমরা। পরে মেট্রোরেলের ভেতরেই প্রসববেদনা ওঠে আমার স্ত্রীর। সবাই তাৎক্ষণিক সহযোগিতা করলে মেট্রোরেলের ফার্স্ট এইড কক্ষে আমার স্ত্রী সন্তান জন্ম দেয়।’

image


তিনি আরও বলেন, ‘মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না।’

বিষয়টি নিশ্চিত করে আগারগাঁও স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘উত্তরা উত্তর স্টেশন থেকে এসে আগারগাঁও স্টেশনে সাড়ে ৮টার দিকে নামেন ওই নারী। তিনি মেট্রোরেলের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। স্টেশনের কর্তব্যরত নারী স্কাউট সদস্যরা ওই নারীর সেবাকাজে অংশ নেন। পরে ওই নারীকে ধানমন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে দাম বাড়লো বিদ্যুতের

মেট্রো রেলের এই কর্মকর্তা বলেন, ‘উপস্থিত লোকজন বাচ্চার নাম মেট্রো রাখার প্রস্তাব করেছিল। তবে বাচ্চার বাবা সুকান্ত সাহা জানিয়েছেন, তাদের বাচ্চার নাম আগেই ঠিক করে রাখা আছে।’

সন্তান প্রসবের মত একটি ঘটনা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পেরে দারুণ খুশি মেট্রোরেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুটির জন্য কোনো উপহার দেওয়া হবে কিনা তা পরে জানানো হবে বলে জানিয়েছেন মাহফুজুর রহমান। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর