ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত দুই

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক মো. পলাশ (৪৫) ও যাত্রী মো. মমিন (৪২)। মমিন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর পাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। পলাশ একই উপজেলার উমপাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

আহতরা হলেন শাহ আলী (৩৫) ও সুমন (৪০)। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এরশাদ আলী জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে সিএনজি অটোরিকশায় তিন ব্যবসায়ী মাছ কিনতে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। কিন্তু চালক অসাবধানতাবশত দনিয়া কলেজের সামনে দাঁড় করিয়ে রাখা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত হয় আরও ২ জন।

এএসআই এরশাদ বলেন, ‘নিহতদের অটোরিকশা কেটে বের করা হয়। পরে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আহত শাহ আলীর স্ত্রী মুক্তি বেগম জানান, তার স্বামী ও অন্য দুই ব্যবসায়ী যাত্রাবাড়ীর আরব থেকে মাছ কিনে এলাকায় নিয়ে বিক্রি করতেন। হতাহতদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ও শ্রীনগরে। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর