বিশ্ব ইজতেমার ময়দান মঙ্গলবার খালি করে দেয়ার নির্দেশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০১:৪০ পিএম

টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ইজতেমা মাঠ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বুঝিয়ে দিবেন। রোববার আখেরি মোনাজাতের পূর্বে পুলিশ কন্ট্রোলরুমে ব্রিফিংকালে কমিশনার মোল্যা নজরুল ইসলাম এসব কথা বলেন। খবর বাসসের।

তিনি বলেন, প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

তিনি আরো বলেন, ইতোপূর্বে ইজতেমা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয় পক্ষের মুরুব্বীদের মধ্যে এ সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ১১টার মধ্যে প্রথম পর্বের ইজতেমায় আয়োজকরা আমাদের কাছে মাঠ বুঝিয়ে দিয়ে মুসুল্লিসহ সকলে চলে যাবেন। পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব। আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমা।

আরও পড়ুন: গুলশানে গুলির ঘটনায় পাঁচ জনের নামে মামলা

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরী পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

সাদ পন্থী তাবলীগ সুরা সদস্য মাওলানা ওয়াসিফ জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল মঙ্গলবার আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেয়ার কথা। বুধবার থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। এর আগেই পুরো মাঠ গুছিয়ে নেয়া হবে ইনশাল্লাহ।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর