শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো তরুণের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:৫৮ পিএম

রাজধানীর দক্ষিণখান কশাইবাড়ি রেলগেট এলাকায় সাত বছরের এক শিশুকে বাঁচাতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল খালু মানিক মিয়ার (৩০)।  

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে এঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গুড়িগ্রামের হাসিম মিয়া ছেলে মানিক রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদে পরিবার নিয়ে থাকতেন। মানিক দুই মেয়ে জনক ছিলেন। তিনি টায়ারের কাজ করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ীর ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান। 

মৃতের স্ত্রী সালমা বেগম জানান,  গত রোববার গ্রামের বাড়ি থেকে তার (স্ত্রী) বড় বোন সহ স্বজনরা বেড়াতে আসেন। বেড়ানো শেষে আজ মঙ্গলবার সকালে বাড়িতে যাওয়ার জন্য বিমানবন্দরে রেল স্টেশন যাচ্ছিলেন, সে সহ আমরা তাদের তুলে দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে কশাইবাড়ি রেল গেইট এলাকায় সালমা বেগমের বড় বোনের ছেলে শিশু রিফাত (৭) রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময়ে, মৈত্রী এক্সপ্রেস ট্রেন আসছিল, যা শিশুটি খেয়াল করেনি। বিষয়টি মানিক মিয়া দেখতে পেয়ে দ্রুত তাকে ধাক্কা দিয়ে শিশুটিকে বাঁচাতে পারলেও  নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান। 

পুলিশ জানায়, মৃতের স্বজনরা বিনা ময়নাতদন্তের মরদেহ নেয়ার আবেদন করায় এবং কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর