পাঁচ এলাকায় অবৈধ মানি এক্সচেঞ্জে জড়িত ১৪ জন গ্রেপ্তার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪৫ পিএম

রাজধানীর ৫টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুরসহ ৫টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় জড়িত ১৪ জনকে গ্রেপ্তারের পর বুধবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত আইজিপি সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিআইডিপ্রধান বলেন, ‘দেশে ২৩৫টি বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। এর বিপরীতে অবৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা ১ হাজারের বেশি। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।’

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের পাশাপাশি হুন্ডি ব্যবসাতেও জড়িত ছিলেন।

মোহাম্মদ আলী মিয়া বলেন, অভিযানে জব্দ করা হয় ১৯টি দেশের প্রায় ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলো দৈনিক গড়ে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকা সমমূল্যের মুদ্রা অবৈধভাবে ক্রয়-বিক্রয় করত। মানি এক্সচেঞ্জের ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করত হুন্ডি ব্যবসাও।

সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) হুমায়ূন কবির জানান, মঙ্গলবার রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আশকোনা এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান চলানো হয়। তিনটি টিম এ অভিযানে কাজ করে। তারা দুপুরের পর থেকে অভিযান শুরু করে, যা চলে সন্ধ্যা পর্যন্ত।


একাত্তর/এআর

চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
হিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (১৮ অক্টোবর) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর