রাজধানীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম

রাজধানীর আদাবরে চিকিৎসক পরিচয় দেওয়া একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। খবর ডিএমপি নিউজের।

অভিযুক্ত ওই ভুয়া চিকিৎসকের নাম মো. শফিউল্লাহ খান।

গ্রেপ্তারের সময় অভিযুক্তের হেফাজত থেকে একটি প্রেসক্রিপশন প্যাড, ২টি অটো সিল, ২০টি লিফলেট, ৮টি ইনজেকশনের ব্যবহৃত খালি শিশি ও ৮টি ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২

সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০নং রোডের খান মেডিসিন কর্ণারে একজন ভুয়া ডাক্তার চিকিৎসা প্রদান করছে মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিউল্লাহর বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর