রাজধানীর ফ্ল্যাট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম

রাজধানীর সাংবাদিক কলোনির একটি ফ্ল্যাট থেকে এক সিনিয়র সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পল্লবীর সাংবাদিক প্লটের সাত নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই সাংবাদিকের নাম বিপ্লব জামান (৫৮)। তিনি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, ওই ফ্ল্যাটে তিনি ভাড়ায় একাই থাকতেন। বাড়ির মালিকও একজন সাংবাদিক। বিপ্লব গত সাতদিন ধরে অফিসে যাননি। তার বাসা ভেতর থেকে লক করা ছিল। পরে ওই বাসায় বেলকনিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সন্ধ্যায় বাড়ির মালিক, এলাকাবাসী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

image


তিনি বলেন, আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

আরও পড়ুন: শনির দশা কাটালো, ছাড়পত্র পেলো ‘শনিবার বিকেল’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে না হলেও সুরতাহাল করা হবে। একই সঙ্গে লাশের পোস্টমর্টেমও করা হবে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর