রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন- আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৪)।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের ভাই রাসেল জানিয়েছেন, সন্ধ্যা ছয় টার দিকে ঐ ভবনের ছাদে তারা খেলা করছিল। খেলার সময়ে দুই শিশু ছাদ থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে, রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের দু'জনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই ভবনের পাঁচতলার ছাদে বাউন্ডারি দেয়াল ছিল না। তারা ওই বাড়ির ভাড়াটিয়া এবং তাদের মা-বাবা অন্যের বাড়িতে কাজ করেন। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর তাদের গ্রামের বাড়ি।
আরও পড়ুন: ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া।
তিনি বলেন, মৃতদেহ দু'টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
একাত্তর/আরবিএস
