বড় হামলার পরিকল্পনা করছিলো হরকাতুল জিহাদ: সিটিটিসি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:০০ পিএম

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নতুন করে সংগঠিত হয়ে বাংলাদেশে একটি বড় হামলা করার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

শনিবার (২৮ জানুয়ারি) সকালে হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের প্রধান প্রশিক্ষকসহ ছয় সদস্যকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হরকাতুল জিহাদের প্রধান প্রশিক্ষক ফখরুল ইসলাম (৪৯), মো. সাইফুল ইসলাম (২৪), মো. নুরুজ্জামান (৪৫), মোঃ. আবদুল্লাহ আল মামুন (২২), মো. দ্বীন ইসলাম (২৫) ও মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৪৬)। 

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে জঙ্গি সদস্য সংগ্রহ করছে হরকাতুল জিহাদ। এছাড়া আরও কয়েকটি জঙ্গি সংগঠন সদস্য সংগ্রহের জন্য রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অর্থ লগ্নি করেছে। 

সিটিটিসি প্রধান জানান, ১৯৮৮ সালে আফগান যুদ্ধে অংশ নিতে যান ফখরুল ইসলাম। একই সাথে সেসময় তালেবান ও আল কায়দার সাথে প্রশিক্ষণ নেন তিনি। নিয়মিত ফায়ারিং স্কোয়াডে অংশ নেন। একে ৪৭ রকেট লঞ্চার চালাতে সক্ষম। আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। 

আরও পড়ুন: নদীর তীরে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ১৯৯৮ সালে ভারত হয়ে দেশে এসে হরকাতুল জিহাদ শুরু করেন ফখরুল ইসলাম। বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিলো সংগঠনটির। কর্মী সংগ্রহের উদ্দেশ্যে ফখরুল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প একাধিকবার পরিদর্শন করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। সেসব ফোনে টাইম বোমা বানানোর বাংলা বিবরণীসহ ভিডিও পাওয়া গেছে। মোবাইলে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপস ব্যবহার করে প্রশিক্ষণ ম্যানুয়াল শেয়ার করা হতো।  


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর