রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

শ্যামপুরে বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আফিফা কামাল রাইকা। সে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের প্লাস্টিক কারখানার শ্রমিক কামাল তালুকদারের মেয়ে।

বর্তমানে শ্যামপুর অটোবির পাশে পাঁচতলা বাড়ির চার তলায় ভাড়া বাসায় থাকতো আফিফার পরিবার। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। ভাই ইব্রাহিমের বয়স তিন।

পারিবারিক সূত্রে জানা যায়, অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে পোস্তগোলা সোবহান ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুর চাচা কবির তালুকদার ও কাকি ডালিয়া আক্তার বলেন, আফিয়ার আম্মা রান্না ঘরে রান্নায় ব্যস্ত ছিলো। সে সময় আফিয়া বাথরুমের বালতির পানিতে খেলা করতে করতে ওপর হয়ে পড়ে ডুবে যায়।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৬২

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর