বেআইনিভাবে জমজমের পানি বিক্রি করা যাবে না

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০১:২৩ পিএম

আইন মেনে ব্যবসা না করে কেউ বেআইনিভাবে জমজমের পানি বিক্রি করতে পারবেন না। আগামী বুধবারের মধ্যে বায়তুল মোকাররম দোকান মালিক সমিতি সেখানে জমজমের পানি বিক্রির বিষয়ে  কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে বলেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে অংশীজনদের সাথে পবিত্র জমজম কূপের পানি খোলা বাজারে বিক্রয় সংক্রান্ত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত জানায় তারা৷ এর আগে জমজমের পানি খোলা বাজারে বিক্রি নিয়ে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। ভোক্তা অধিকার অভিযান করে এর সত্যতা পায়। 

এসময়  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান জানান,  ভোক্তা অধিকার সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত জমজমের পানি বিক্রি বন্ধ রাখতে হবে। পাশাপাশি কেউ বিক্রি করলে দোকান সিলগালা করে দেয়া হবে। এছাড়া জমজমের পানি নিয়ে কেউ বা কোনো ব্যবসায়ী ব্যবসা করলে বা কিনলে, তাদেরকে যথাযথ কাগজ রাখতে হবে বলেও জানান তিনি। 

বক্তারা বলেন, সৌদি সরকার যদি জানে দেশে জমজমের পানি কর্মাশিয়ালি বিক্রি হচ্ছে তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ বিষয়ে ইসলামি ফাউন্ডেশনের সাথে আলোচনা করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানায় ভোক্তা অধিকার অধিদপ্তর। 


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর