সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১১:১৬ পিএম

জাতীয় সংসদে সোমবার ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা করেন। 

বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। ওই মসজিদের নামে একটি তহবিল থাকবে। সরকার, যে কোনো ব্যক্তি বা সংস্থার দেয়া অনুদান ও দান এবং মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় ওই তহবিলে জমা থাকবে।

বিলে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোনো সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে, তা হবে অপরাধ। এ অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড।

আরও পড়ুন: নানাবাড়িতে নাতির মৃত্যু, শোক সইতে পারলেন না নানি

এদিকে, আজ অধিবেশনের শুরুতে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম রিপোর্ট উত্থাপন করেন কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী।

এরপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সদস্য মো. আবদুস সোবহান মিয়া।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর