দারাজের চিফ মার্কেটিং অফিসার পদে নিয়োগ পেলেন তালাত রহিম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তালাত রহিমকে চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। গত বুধবার, পহেলা ফেব্রুয়ারি তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বিশ্ব মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে ১ লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি, সেলারদের এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সাথে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ। দারাজ এক্সপ্রেসের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারের সবচেয়ে কার্যকরী ও ডিজিটালাইজড লজিকটিকস অবকাঠামো পরিচালনা করছে। দারাজের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৫ কোটি ক্রেতা ও ব্যবসাকে সেবা প্রদান করা।

তালাত রহিম দারাজ বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং সংক্রান্ত সব বিষয়ে ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতায় দারাজে যোগদানের পূর্বে তিনি ডাবর বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ল'রিয়াল বাংলাদেশ লিমিটেড, পারফেটি ভ্যান মেলে বিডি প্রাইভেট লিমিটেড এবং এসিআই লিমিটেড- এর জন্য কাজ করেছেন। 

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও আইবিএ- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং মার্কেটিং কমিউনিটিতে একজন পরিচিত মুখ।

দারাজ বিশ্বাস করে যে তালাতের অভিজ্ঞতা এবং দক্ষতা কোম্পানির জন্য একটি মূল্যবান সম্পদ হবে এবং তিনি তার অর্জিত জ্ঞান ও নেতৃত্বের মাধ্যমে দারাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। 


একাত্তর/এআর

বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে।
এক জাঁকালো আয়োজনের মাধ্যমে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ, টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের এক নম্বর ই-কমার্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল।
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩-এ দারাজের সিসিএও এএইচএম হাসিনুল কুদ্দুস রুশোকে ‘বর্ষসেরা চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার’ এবং দারাজের সিওও খন্দকার তাসফিন আলমকে ‘বর্ষসেরা চীফ অপারেটিং অফিসার’...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর