বাবার নিষ্ঠুরতার বলি হলো ২২ মাসের শিশু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২ পিএম

পারিবারিক কলহের জের ধরে বাইশ মাসের একমাত্র পুত্র সন্তানকে আছাড় দিয়ে হত্যা করায় রিকশাচালক বাবাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুপুত্র রায়হানকে (২২ মাস) হত্যার অভিযোগে আটক বায়েজিদ কিশোরগঞ্জের তারাইল উপজেলার বাসিন্দা। কাফরুল থানার ইব্রাহিমপুরের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন তিনি। 

নিহত শিশুর পরিবার ও পুলিশ জানায়, পারিবারিক কলহ থেকে বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে শিশুপুত্র রায়হানকে আছাড় দেয় বাবা বায়েজিদ। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্বজনরা শিশুটির মরদেহ বাসায় নিয়ে যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুন: ওপর মহলের ফোনে কমে গেলো জরিমানার পরিমাণ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর শুনে ভাড়া বাসা থেকে বিকেল তিনটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর মা মাহমুদা বাদি হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করছেন বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর