প্রতি মাসে বিল দিলেও গ্যাস নেই প্রায় আট বছর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৬ পিএম

গ্যাসের তীব্র সঙ্কেট সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন রাজধানীর উত্তর সিটির ৪৮ নম্বর ওয়ার্ডের প্রায় দুই লাখেরও বেশি মানুষ। দক্ষিণখানের সৈয়দনগর, সরদার পাড়াসহ বেশ কয়িট এলাকায় ১২ বছর আগে গ্যাসের লাইন দেওয়া হলেও প্রায় আট বছরেরও বেশি সময় ধরে তারা গ্যাস পাচ্ছেন না। কিন্তু নিয়মিত গুনছেন গ্যাসের বিল। তবে রান্নাসহ যাবতীয় কাজের ভরসা মাটির চুলা কিংবা সিলিন্ডার। 

দক্ষিণখানের বাসিন্দা রহিমা বেগম জানান, বাড়িতে সংযোগ থাকলেও প্রায় আট বছর যাবত গ্যাস নেই। পরিবারের আট সদস্যের খাবার রান্না করতে রীতিমতো হিমশিম খেতে হয়। 

image


শুধু রহিমা বেগম নন, তার মতো দীর্ঘ আট বছর এমন সংগ্রামেই দিন কাটছে এই এলাকার প্রত্যেকটি পরিবারের। গ্যাসের সংযোগ থাকলেও তাদের ভরসা সিলিন্ডার বা মাটির চুলা।

এলাকার মানুষ বলেন, জলাবদ্ধতাসহ অনেকভাবেই তারা নাগরিক সুবিধা বঞ্চিত। তবে প্রতিদিনের ভোগান্তিটা গ্যাস নিয়ে, যা কেউ দেখেনা। কিন্তু তাদের ভুগতে হয়। তার তিনটার পর মাত্র ঘণ্টা খানেকের জন্য তারা গ্যাস পান। 

image


তারা জানান, তিতাসের অফিসে বারবার ধর্না দিয়েও কোনো সমাধান হয়নি। তাদের দাবি, সঙ্কট সমাধানে আগ্রহী নয় তিতাস। 

আরও পড়ুন: দুই বাঘের দখলে সুন্দরবনের চান্দেশ্বর অফিস, অবরুদ্ধ পাঁচ

জানা গেছে, চার বছর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এসেছে দক্ষিণখান। কিন্তু বাড়েনি কোনো নাগরিক সুবিধা। এলাকাবাসীর দাবি, এবার অন্তত সমাধান হোক গ্যাস সমস্যার।


একাত্তর/এসি


মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর