ডেলিভারিম্যানদের বিশেষ প্রশিক্ষণ দিলো দারাজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৬ পিএম

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সম্প্রতি হাসিমুখ সমাজ কল্যান সংস্থার সহযোগিতায় ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে। এই সেশনটি দারাজের রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের একটি অংশ, যেখানে রাইডারদের এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের খাপ খাইয়ে নিতে কম্পিউটার দক্ষতার পাশাপাশি বিভিন্ন আচরণগত ও পারিপার্শ্বিক শিক্ষা প্রদান করা হয়। 

সেশনটি পরিচালনা করেন হাসিমুখ সমাজ কল্যান সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি নুসরাত আক্তার এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আব্দুল কাইয়ুম।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, বর্তমান বিশ্বে ই-কমার্স হচ্ছে ভবিষ্যৎ উপযোগী ব্যবসা মাধ্যম। এখানে ডেলিভারি হচ্ছে অবিচ্ছেদ্য একটি অংশ। আমাদের যেসব রাইডাররা আছেন তাদের জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম ট্রেইনিং এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজন করে থাকি।

তিনি বলেন, সঠিক সময়ে পণ্য ডেলিভারি যেমন আমাদের প্রধান উদ্দ্যেশ্য তেমনি এই রাইডারদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রয়োজনীয় বিষয় সমূহে প্রশিক্ষণ প্রদানেও আমরা কাজ করে থাকি। রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হচ্ছে আমাদের ডেলিভারিম্যানদের কম্পিউটার এবং আচরণগত দক্ষতা আরও উন্নত করার আরেকটি প্রচেষ্টা। বিভিন্ন কম্পিউটার দক্ষতা ছাড়াও আমরা রাইডারদের যে কোন পণ্য সরবরাহ করার সময় তাদের কিভাবে পেশাদারিত্ব বজায় রেখে কাজটি করতে হবে, কাস্টমারদের সাথে তাদের আচরণ কেমন হবে এইসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। ডিজিটাল লিটারেসির এই যুগে তথ্য নিরাপত্তা বজায় রাখা একটি অত্যন্ত জটিল এবং অত্যাবশ্যকীয় বিষয়। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা।

আরও পড়ুন: পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

তিনি আরও বলেন, আমাদের এটি সব সময় খেয়াল রাখতে হবে যেন আমরা কোনভাবেই নিজের ব্যক্তিগত তথ্য অপরিচিত কারও সাথে শেয়ার না করি।  এই প্রোগ্রামে রাইডারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোনব্যক্তিগত তথ্য অথবা কাস্টমারের ব্যবহৃত কোন ডিভাইস না চাওয়ারও প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধরণের কার্যক্রম আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করি। যদি এরূপ কোন তথ্য আমাদের দৃষ্টিগোচর হয় তাহলে সেই রাইডারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

তিনি যোগ করেন, আমি আমাদের সম্মানিত কাস্টমারদের বলব আসুন আমরা একটি সুন্দর ই-কমার্স ইকোসিস্টেম তৈরি করতে একযোগে কাজ করি।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর