মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন আজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫ এএম

মিরপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর বসন্তের উপহার মিরপুর-কালশী ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি মিরপুরবাসীর অনেক আকাঙ্ক্ষার একটি স্থাপনা। এটি নির্মাণের সময়ে অনেক কষ্টও সইতে হয়েছে এখানকার বাসিন্দাদের। সে জন্যই মিরপুরবাসীকে বসন্ত উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় প্রকল্পটি উদ্বোধন করবেন তিনি। নির্ধারিত সময়ের চার মাস আগেই চালু হচ্ছে ফ্লাইওভারটি।

প্রকল্পটি চালু হলে মিরপুর থেকে বিমানবন্দর এলাকায় ১০ থেকে ১৫ মিনিটেই যাওয়া যাবে। মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে।

যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে। প্রকল্পটির কাজ বিএনসিসি ও বাংলাদেশ আর্মি সম্পন্ন করেছে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ফ্লাইওভারটি মিরপুরবাসীর জন্য বড় পুরস্কার হবে। এর ফলে কোনো যানজট হবে না। ফ্লাইওভারের নিচে ফুটপাত ও সাইকেল লেন করা হয়েছে এবং দুটি ফুটওভার ব্রিজও করা হয়েছে বলে জানান তিনি।

২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার। নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু এর আগেই নির্মাণ কাজ শেষ হওয়ায় খুলে দেওয়া হচ্ছে যান চলাচলের জন্য।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম এবং প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করবেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর