জঙ্গিদের ‘জিহাদি বয়ান’ শোনাতেন আধ্যাত্মিক নেতা মহিবুল্লাহ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের আধ্যাত্মিক নেতা মহিবুল্লাহ ওরফে শায়েখকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম আ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ক্রাইম বিভাগ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিটিটিসির ইনভেস্টিগেশন টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

সিটিটিসি বলছে, গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহ উগ্রবাদি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করছিলেন। বৃহত্তর বরিশাল অঞ্চলে তিনি ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলেন এবং ৫০-৬০ জন তরুণকে তিনি প্রশিক্ষণ দেন। প্রথমদিকে হিজরতকারীদের তিনিই আশ্রয়-বয়ান দিয়ে বিভ্রান্ত করে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা হয়ে পাহাড়ে পাঠানোর ব্যবস্থা করেন।

আসাদুজ্জামান বলেন, ২০২২ সালের জানুয়ারিতে সিটিটিসির হাতে গ্রেপ্তার শুরা সদস্য ডা. শাকের ওরফে শিশির, পলাতক জঙ্গি নেতা শামিন মাহফুজসহ গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জামায়াতুল আনসার ফিল হিন্দিস শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান। এ সময় প্রশিক্ষণ ক্যাম্পে কুকি-চীনাদের বিদ্রোহী সংগঠন কেএনএফ (কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট) এর তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলতো।

সেখানে তাদের সঙ্গে কেএনএফ -এর প্রধান নাথান বম ও অন্যান্য কুকি-চীন নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে সংগঠনটির নামকরণ করা হয় এবং সুরা কমিটি গঠন করে। গ্রেপ্তার মহিববুল্লাহকে সংগঠনটির নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ সিটিটিসিকে জানান, তিনি উগ্রবাদী জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ নায়েবে আমির হিসেবে কথিত সুরা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এবং তিনি ভোলার শায়েখ হিসেবে পরিচিত ছিলেন। প্রশিক্ষণ ক্যাম্পসহ জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’ -এর সার্বিক দায়িত্বে ছিল শামীন মাহফুজ।

আরও পড়ুন: গাজীপুর অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য জব্দ, আটক চার

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সঙ্গে কুকি চিনের প্রধান নাথান বমের একটা সম্পর্ক ছিলো৷ তার কোন খোঁজ আছে কী না জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, ‘আমরা এখন পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করতে পারিনি।’

গ্রেপ্তার এই জঙ্গি নেতাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান সিটিটিসি প্রধান।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর