ঘুড়ির কারণে আবারও বন্ধ থাকল মেট্রোরেল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৫ পিএম

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর তারে ঘুড়ি আটকে যাওয়ার কারণে আজ আবারও বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।

সকাল সাড়ে ৯টার কিছু সময় পর লাইনে একটি ঘুড়ি আটকে যায়। এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এই ঘুড়ি ছাড়াতে গেলে পুরো লাইনটি বন্ধ করতে হতো। যার ফলে তখন একটি লাইন দিয়ে ট্রেন চালানো হয়।

নাসির উদ্দিন আহমেদ বলেন, আজকেও কিছু সময় ট্রেন বন্ধ ছিল। ওই ঘুড়ির জন্য এই সমস্যা হয়েছে। মানুষের যদি সেন্স না থাকে, আমাদের আর কী করার আছে। আমরা পুলিশের সাহায্য নিয়েছি, মাইকিং করছি। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আর কী করতে পারি। 

এই ঘুড়ির কারণে গত ১৯ ফেব্রুয়ারিও কিছুক্ষণ সিঙ্গেল লাইনে চালাতে হয় মেট্রোরেল।  

উল্লেখ্য, মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর