রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে পাঠানো হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেলতলা বস্তিতে আগুন লাগার খবরে সেখানে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট।
তবে, তাৎক্ষণাত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক দূর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
আরও পড়ুন: চিনির বাজারে স্বস্তি ফিরছে শিগগিরই
অনেককে আগুনের ঘটনায় ভীত হয়ে ছোটাছুটি করতেও দেখা গেছে।
একাত্তর/আরএ
