নগরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা কোথাও নেই!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯ পিএম

রাজধানীতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা কতো, সেটি কারও জানা নেই। কোনো সংস্থার কাছেই নেই কোনো তালিকা। অথচ নগরজুড়ে যত্রতত্র রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন।

ফলে, কোন ভবন ঝুঁকিপূর্ণ বা কোনটি নয় সে সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এ কাজের সক্ষমতাও রাজউকের নেই। কালে ভদ্রে কিছু অভিযান চালায় প্রতিষ্ঠানটি।

তুরস্ক-সিরিয়ার সীমান্তের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ এখনও গোটা বিশ্বে শিরোনাম হয়ে ঘুরছে। মৃতের সংখ্যা অর্ধ লাখের কাছে পৌঁছানোর পরও চলছে গণনা।

আহতের প্রকৃত সংখ্যা জানা নেই কারো। মাটিতে মিশিয়ে গেছে হাজার হাজার ভবন। এসবের মধ্যে বহুতল ভবনের সংখ্যাও কম নয়। আশ্রয়হীন হয়েছে লাখো মানুষ।

কিন্তু যে খবরটি বিশ্ব গণমাধ্যমে ঝড় তুলেছে সেটি হলো, ভূমিকম্পে মাত্র এক বছর আগেই নির্মাণ করা বহু বহুতল ভবনও মাটির সঙ্গে মিশে গেছে। 

image


ক্রেতাদের মন গলাতে ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় বলে বিজ্ঞাপনও দিয়েছিলো আবাসন প্রতিষ্ঠানগুলো। এখন সেই প্রতিষ্ঠানের মালিককে খুঁজছে তুর্কি পুলিশ।

তুরস্কের এমন দৃশ্যপট আলোচনায় এনেছে বাংলাদেশের রাজধানী ঢাকাকে, যে মেগা শহরের যত্রতত্র রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন। কী নতুন ঢাকা কী পুরনো ঢাকা, সবখানেই একই চিত্র। 

সম্প্রতি এই শহর যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। প্রতি বছরই বাড়ছে সুউচ্চ ভবনের সংখ্যা। এক সময়ের জলাভূমিগুলো এখন আকাশ ছোঁয়া ভবনগুলোর দখলে।

প্রশ্ন উঠছেও এসব সুউচ্চ ভবন কতোটা নিরাপদ, কতোটা ভূমিকম্প সহনীয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছেও এর কোন উত্তর নেই। কারণ তারা চেয়েও তালিকা পায় না। 

ঢাকায় ভবন নির্মাণের অনুমোদন দেয় রাজউক। কিন্তু সেটি নকশা মতো হলো কিনা, ছয় তলার জায়গায় আট তলা হলো কিনা, ভালো মানের সামগ্রী ব্যবহার হলো কিনা, সেটি কেউ দেখে না। 

নগর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজধানীতে গড়ে উঠা ভবনগুলো ভূমিকম্প সহনীয় কিনা সেটি নির্ণয়ের মতো প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।

image


এমনকি ঢাকায় অনুমোদনহীন ভবনের সঠিক সংখ্যা জানা নেই রাজউকের। জলাশয় খালবিল নদী দখল করে কতো ভবন হয়েছে, জানা নেই সেই সংখ্যাও। 

অথচ ভূমিকম্পে সবার আগে ধসে পড়ে জলাভূমিতে গড়ে ওঠা সুউচ্চ ভবন। তা হলে করণীয় কি, সম্ভাব্য দুর্যোগের জন্য কীভাবে প্রস্তুত করা যাবে এই শহরকে? 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, বিদ্যমান বাস্তবতায় ঝুঁকিপূর্ণ ভবন নিয়ন্ত্রণে আলাদা সেল গঠন করে দিলে তাদের সঙ্গে সবপক্ষ সমন্বয় করে একটি কৌশল ঠিক করতে পারবে। 

৫২ বছরেও রাজউক একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেনি। প্রতিষ্ঠানটিতে সমস্যার কোন শেষ নেই। প্রতিষ্ঠানটির স্বয়ং চেয়ারম্যান সেকথা অকপটে মেনেও নিয়েছেন।  

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের আগুন দগ্ধ নারীর মৃত্যু, স্বামী গুরুতর

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, তৃতীয় পক্ষের মাধ্যমে রাজধানীর ভবনগুলোতে জরিপ চালিয়ে সেগুলো ভূমিকম্প সহনীয় কিনা এ ব্যাপারে সনদ দেয়া যেতে পারে। 

তারা জানান, এই সনদ না থাকলে ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পনির সংযোগ বন্ধ করে দিতে হবে। মালিক ও ভাড়াটে উভয়পক্ষকে বাধ্য না করতে পারলে সব উদ্যোগই নিস্ফলা হবে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর