ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোকন দাশ (৪৫) নামের এক অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী শাহরুক হোসেনসহ কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় বিকেল ৩টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: বাসে ই-টিকেটিং চালু হলেও ভাড়া নৈরাজ্য চলছেই
তিনি আরো জানান, কোন মামলায় খোকন বন্দি ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম অচিন দাশ। হাজতি নং ৭৩১৭/২৩।
একাত্তর/আরএ
