মেট্রোরেলে এবার চালু হচ্ছে জনবহুল মিরপুর ১০ স্টেশন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩ পিএম

মার্চের প্রথম দিনেই মেট্রোরেলে যুক্ত হতে যাচ্ছে আরো একটি স্টেশন। উত্তরা-আগারগাঁও রুটে মিরপুর-১০ স্টেশন বুধবার (১ মার্চ) থেকে চালু হচ্ছে। অর্থাৎ এ স্টেশন থেকে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারবেন। এটি মেট্রোরেলের চালু হওয়া পঞ্চম স্টেশন।

মেট্রোরেলে নিয়ে মিরপুরবাসীর ভোগান্তির কমতি ছিলো না। সেই মিরপুরের প্রাণকেন্দ্র মিরপুর-১০ নম্বরে এবার খুলছে মেট্রোরেলের দরজা। পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এর আগে চালু হওয়া উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হলেও কোনো স্টেশন জনবহুল এলাকায় ছিলো না।

স্টেশনটি চালু হলে মিরপুরের বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত মিরপুর-১০ নম্বর থেকে যাত্রীরা অনায়াসে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এ স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরও বেশি যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, ১ মার্চ থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করার কথা। সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ স্টেশনে যাত্রী চলাচল শুরু হবে। এর আধা ঘণ্টা আগে সকাল ৮টা থেকে স্টেশন যাত্রীদের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে।

মঙ্গলবার মিরপুর-১০ স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা যায় শেষ প্রস্তুতি হিসেবে স্টেশনের পরিচ্ছন্নতার কাজ চলছে। মিরপুর-১০ স্টেশনের কর্তব্যরত এক কর্মকর্তা বলেন, আমাদের ধারণা অন্য স্টেশনগুলোর তুলনায় মিরপুর-১০ স্টেশনে যাত্রীর চাপ বেশি থাকবে।  এই চাপ সামলাতে যে জনবল প্রয়োজন সেটা এখানে প্রস্তুত রয়েছে।

জনবহুল এলাকায় মেট্রোরেল চালুর জন্য মেট্রোরেলের জনবল প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে এম এন সিদ্দিক বলেন, মিরপুর-১০ স্টেশনে চাপ হবে জেনেই পরিকল্পনা অনুযায়ী জনবল প্রস্তুত করেছি। কোনো ঘাটতি নেই। তবে নতুন এলাকায় স্টেশন চালু হলে অভ্যস্ত হতে ১৫-২০ দিন লেগে যায় জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, সময়ের সাথে সাথে মানুষ অভ্যস্ত হয়ে যায়।

আরও পড়ুন: আবার বাড়লো বিদ্যুতের দাম

মিরপুর অঞ্চলের বাসিন্দারা খুশি মেট্রোরেলের এই স্টেশন চালু করায়। এর ফলে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে মিরপুর, আগারগাঁও ও ফার্মগেট এলাকায় যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তারা বলছেন, উত্তরা কিংবা আগারগাঁও এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে চলাচল করা যাবে।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর