শ্যামপুরে ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:২৭ পিএম

রাজধানীর শ্যামপুরের করিমুল্লারবাগ এলাকায় চুরির  ঘটনায় নগদ ১২ লাখ টাকাসহ সংঘবদ্ধ চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মোঃ রাব্বি হাসান ও মোঃ আরিফুল ইসলাম। গত ২৮ ফেব্রুয়ারি শ্যামপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ নূরনবী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ৮:৩০টায় শ্যামপুর মডেল থানার একটি সিন্দুক থেকে ১৪,২৩,৮০০ টাকা চুরি হয়। এ ঘটনায় ঐ দিনই শ্যামপুর মডেল থানায় চুরি মামলা রুজু হয়।

তিনি বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শ্যামপুর মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১২ লাখ টাকাসহ রাব্বি ও আরিফুলকে গ্রেফতার করা হয়। চুরি যাওয়া বাকী টাকা উদ্ধার ও অন্যান্যদের গ্রেফতার করার লক্ষ্যে  অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃতদের শ্যামপুর মডেল থানার রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর