রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায়।
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে তাদের সঙ্গে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট চেষ্টা চালিয়ে ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। তবে এটি গ্যাস সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হলে তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
একাত্তর/এসজে
