জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ, তবে উৎস অজানা

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৯:২৪ পিএম

রাজধানীর সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের তিন তলায় কমপক্ষে পাঁচ কেজি বিস্ফোরকের শক্তি জমা হয়েছিলো। বদ্ধ ঘরে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ।

তবে, গ্যাসের উৎসটি কোথায় সেটি এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, স্যুয়ারেজ লাইন থেকে আসা মিথেন গ্যাসে এতো বড় ও শক্তিশালী বিস্ফোরণ সম্ভব নয়।

সায়েন্স ল্যাবের শিরিন ভবনের তিন তলায় বিস্ফোরণের পর সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। প্রতিটি ঘটনার পরই এমন একটি ব্যানার ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। অথচ দুর্ঘটনার পরে নয়। বরং দুর্ঘটনার আগেই রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কথা অনেকদিন ধরেই বলে আসছেন বিশেষজ্ঞ ও নগরবিদরা।

বিস্ফোরণের ধাক্কায় তিন তলার দেয়ালগুলো উড়ে গেছে। সেখানে কোন গ্যাস সংযোগ ছিলো না। তাহলে এতো ভয়াবহ বিস্ফোরণের কারণ কি?

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বেশিরভাগ গ্যাস ও সুয়ারেজ লাইনগুলো ৪০ থেকে ৫০ বছরের পুরানো। এগুলো কখনও মেরামত করা হয় না। মাটির নিচে গ্যাস লাইনের ফুটো থেকে বা অন্য কোনভাবে ভবনের সুয়ারেজ লাইনের মাধ্যমে ভেতরে গ্যাস জমা হতে পারে। তবে সুয়ারেজের গ্যাসে এতো বড় বিস্ফোরণ সম্ভব নয়।

বুয়েটের কেমিকৌশল বিভাগ সহযোগী অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান বলেন, যে মাত্রার বিস্ফোরণ হয়েছে, তাতে কমপক্ষে পাঁচ কেজি বিস্ফোরকের শক্তি দরকার।

তিনি জানান, দুই বছর আগে মগবাজার এলাকার একটি ভবনে যে বিস্ফোরণ হয়েছিলো তাতে প্রায় তিন কেজির মত গ্যাসের শক্তি জমা হয়েছিলো। এই বিশেষজ্ঞের আশঙ্কা, রাজধানী ঢাকায় এমন বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে। কারণ, নগরীর বেশিরভাগ গ্যাসলাইন পুরনো এবং কোন ধরনের রক্ষণাবেক্ষণ করা হয় না।

এদিকে, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণটি দুর্ঘটনা জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে।

সোমবার (৬ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বলেন, এটা বিশাল দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা।

আরও পড়ুন: রপ্তানিতে ডলারের বিনিময় হার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ওই তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিস্ফোরণে নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের ৩১ বছর বয়সী সাদিকুর রহমান তুষার। রাজবাড়ী সদর উপজেলার ধুলদী গ্রামের ৪৪ বছর বয়সী সফিকুজ্জামান ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার ৬৩ বছর বয়সী আবদুল মান্নান।



একাত্তর/আরএ
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর