চট্টগ্রাম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২১, ০৯:৫৫ এএম

চট্টগ্রামের খুলশী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন 'আনসার আল ইসলাম' এর আইটি বিশেষজ্ঞ মোঃ শাখাওয়াত আলী ওরফে লালুকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শনিবার দুপুরে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী সাংবাদিকদের জানান, দক্ষিণ খুলশীর চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাখাওয়াত আলীকে শুক্রবার গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। 

শাখাওয়াত দেশে ও ভারতে আইটি বিষয়ে পড়ালেখার পর ২০১২ সাল থেকে ভাইরাভাই আরিফ ও মামুনের মাধ্যমে জঙ্গী কার্যক্রমে যুক্ত হয় বলে জানান উপপুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।

তিনি আরও জানান, ২০১৭ সালে শাখাওয়াত জিহাদে অংশগ্রহণের জন্য তুরস্ক যায়। তুরস্ক হতে অবৈধ পথে সিরিয়াতে প্রবেশ করে ছয় মাস ভারী অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিয়ে সিরিয়ার “ইদলিব” এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করে। পরে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় আসে এবং শ্রীলংকা হয়ে পুনঃরায় ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস করে। 

সর্বশেষ মার্চ ২২ তারিখে বাংলাদেশে এসে সাখাওয়াত পুনঃরায় জিহাদী কার্যক্রম পরিচালনা করছিল বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। 

শাখাওয়াত জঙ্গীনেতা চাকুরীচ্যুত মেজর জিয়াসহ, চট্টগ্রামের কয়েকটি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে সংগঠিত করছিল বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। 


একাত্তর/এসএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর