গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০১:০০ পিএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ব্যক্তির নাম মির্জা আজম (৩৬)। তিনি রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। আজমের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার গোসিংগা গ্রামে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তার শরীরের ৮০ শতাশ দগ্ধ ছিল। 

তিনি জানান, এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে তিন জনের মৃত্যু হলো। এখনও চিকিৎসাধীন আছেন আরও সাত জন। তাদের মধ্যে একজন আইসিইউতে।

নিহতের পরিবার সূত্র সাংবাদিকদের জানান, ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানেটানি নামের একটি দোকানে চাকরি করতেন আজম। বিস্ফোরণে দগ্ধ হওয়ার পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

পরিবারটি আরও জানায়, আজম এক সন্তানের জনক এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। 

আরও পড়ুন: দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ চতুর্থ

এদিকে ঘটনাস্থলে ভবনটির বেসমেন্টে দুই তিন ফুট পানি জমে আছে বলে জানিয়েছেন ওয়াসার লাইনম্যান আল আমিন।

তিনি জানান, সেই পানি আপাতত মেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে। ভেতরে একটি সার্ভিস লাইন পেয়ে ওয়াসা সেটি বন্ধ করেছে। আর কোনো লাইন থেকে পানি বের হচ্ছে কিনা তা ভেতরের পানি এবং ভাঙাচোরা টুকরো ভরে থাকায় দেখা যাচ্ছে না। 

অপরদিকে লালবাগের ডিসি জাফর হোসেন বলেছেন, লালবাগে সব সংস্থার সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত দেয়া হবে ভবনটি দোকান খোলার জন্য যথেষ্ট নিরাপদ কিনা। 

মামলার তদন্ত মূলত ডিবি করছে। অবহেলাজনিত হত্যার জন্য ইতিমধ্যে মামলা হয়েছে। সেই সঙ্গে আসামিদের রিমান্ডেও নেওয়া হয়েছে বলেও জানান ডিসি জাফর।

সিটিটিসির ডেপুটি কমিশনার মিশুক চাকমা বলেছেন, পানি ও ভবন অনিরাপদ থাকায় এতোদিন ঘটনাস্থলের কাছে পৌঁছাতে পারিনি। এখন ভবন খানিকটা নিরাপদ এবং পানি অপসারণ করায় আমরা ভেতরে উৎপত্তিস্থলে ঢুকে তদন্ত করার চেষ্টা করছি। আলামত সংগ্রহ করতে আমাদের টিম ভবনের নিচে ঢুকবে। 

গত মঙ্গলবার (৭ মার্চ) সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা যান। আরও একজন মারা গেলেন আজ। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর