প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০১:২৯ পিএম

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিস্টার-১ এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেল তিনটার রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়। শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। এতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য রাখেন নাভিদ’স কমেডি ক্লাবের ফাউন্ডার ও সিইও নাভিদ মাহবুব।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্টার মো. রুহুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এমএস হক, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. মুজাক্কীরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. সুলতানুল ইসলাম, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ।  

তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে উঠতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবায় সম্পৃক্ত হতে উৎসাহ দেন। 

image


নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো. আব্দুল গাফফার, অফিস অব দ্যা স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খান এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রোগ্রাম ডিরেক্টরস, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ অংশে কণ্ঠশিল্পী মাশা ইসলাম এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও লটারি অনুষ্ঠিত হয়।


একাত্তর/এসি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর