যেভাবে গ্রেপ্তার হলেন চিত্রনায়িকা মাহি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৬:৩৪ পিএম

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে এসব মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন মাহি। তবে স্বামী রকিব পলাতক।

শনিবার (১৮ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপি গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার ইব্রাহিম হোসেন। তার কাছ থেকেই জানা গেলো মাহির গ্রেপ্তারের ঘটনা।

তিনি জানান, ওমরা পালন করতে মাহি সৌদি আরব গিয়েছিলেন। শনিবার দেশে ফিরবেন এমন খবরে শনিবার ভোর থেকে জিএমপি গোয়েন্দা বিভাগের দলটি বিমানবন্দরে অবস্থান নেয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কালো বোরকা পরে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। এরপর বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশে ফিরেন। ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা ছিলো। কিন্তু তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

এর আগে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদি হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

image


সৌদি আরব থেকে শুক্রবার সকালে ফেসবুক লাইভে স্বামী রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন মাহি। তিনি লাইভে বলেন, তার স্বামীর গাড়ির শো-রুম সনিরাজ কার প্যালেসের গেট ভেঙে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলা ও ভাঙচুর হয়। এছাড়াও গাজীপুর পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মাহি।

মাহি ফেসবুক লাইভ করার পর স্থানীয় ইসমাইল হোসেন এক সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেন, রাকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছে। সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। 

বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়। শুক্রবার ভোররাতে রাকিব সরকারের লোকজন ওই শো-রুমে নতুন কিছু গাড়ি উঠাতে থাকে। খবর পেয়ে আমিসহ (ইসমাইল) কয়েকজন সেখানে যাই। এ সময় রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা নিজেরা শো-রুম ভাঙচুর করেছে। জমি ছেড়ে দেয়ার শর্তে রাকিব আমার কাছে এক কোটি টাকা দাবি করে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর