আরাভ খানকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:১৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ পরিদর্শক হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানকে ফিরিয়ে আনতে তারা ইতোমধ্যে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও এলাকায় শবিবার এক অনুষ্ঠানে যোগদানের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আরাভ খানকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।’  

সম্প্রতি দুবাইয়ে জমকালো আয়োজন করে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন আরাভ খান। সেই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা দিঘি, ইউটিউবার হিরো আলমসহ অনেকেই যান। পরে আলোচনায় আসে যে এই আরাভ খানই পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। 

আরও পড়ুন: স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে লাখ ছুঁইছুঁই

গুঞ্জন রয়েছে, সদ্য অবসরে যাওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় আরাভ খান নাম বদলে নকল পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।  

এদিকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মনজুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর