ঢাকায় দেশি মুরগির কেজি ৭০০ টাকা

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৮:৪৯ পিএম

ব্রয়লার মুরগির দাম স্থির হলেও নতুন রেকর্ড গড়েছে দেশি ও সোনালি মুরগি। মাত্র ৪ দিনের ব্যবধানে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে দেশি মুরগির কেজি ঠেকেছে ৭০০ টাকায় আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এদিকে তীব্র সংকটে পড়ে ডিমের ডজন আবারও উঠেছে ১৪০ টাকায়। 

বুধবার (২২ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দাম বাড়ার প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন জাতের মুরগি। দামের রেকর্ড গড়ে ২৬০ টাকা কেজিতে ব্রয়লার থামলেও হু হু করে বেড়ে দেশীয় মুরগির কেজি ঠেকেছে ৭০০ টাকায়। 

মাত্র ৪ দিনে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এদিকে গত সপ্তাহে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পাকিস্তানি মুরগির দাম চলতি বছরে ঠেকেছে ৩৭০ টাকায়। 

এদিকে রমজান উপলক্ষে বেসরকারি একটি কোম্পানির সুলভমূল্যে বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাজারকে কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে ভোক্তাদের আশ্বস্ত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান। তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। কাজেই আমরা আশা করছি, ভোক্তাদের স্বস্তি দিতে পারবো।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর