চকের ইফতারিতে এবারও হিট ‘বড় বাপের পোলায় খায়’

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৯:৫৯ পিএম

প্রথম রমজানেই রাজধানীর পুরান ঢাকায় জমে উঠেছে ইফতার বাজার। বরাবরের মতো এবারও দেখা গেছে বাহারি ইফতারের আয়োজন। তবে, এবার ইফতার পণ্য ও সামাগ্রীর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারাও জানালেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিরূপায় হয়েই এবার প্রায় সব ইফতার পণ্যের দাম বাড়াতে হয়েছে। 

প্রথম রমজানে জুমার নামাজের পরপর ইফতার পসরা সাজিয়ে বসে পুরনো ঢাকার চকবাজারের বিক্রেতারা। আবার, ক্রেতাদের সামনেই তৈরি হতে থাকে নানা পদের কাবাব, বিভিন্ন কাটলেট, পেস্তা বাদামের শরবত, লাবাং, কিমা পরোটা, ছোলা, মুড়ি, ঘুগনি, বেগুনি, আলুর চপ।

এসবের মধ্যে জনপ্রিয় আইটেম বড় বাপের পোলায় খায়। ৭৮ বছর আগে শুরু হওয়া এই খাবার কিনতে ক্রেতাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে খাবারটির চাহিদা ও জনপ্রিয়তা যেন বেড়েই চলছে। কথায় হিট আইটেম ‘বড় বাপের পোলায় খায়’।

image


গত বছর ‘বড় বাপের পোলায় খায়’ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এ বছর তা ২০০ টাকা বেড়ে কেজি প্রতি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন, ১২ পদ দিয়ে তৈরি হয় এই বিশেষ আইটেমটি। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে এই বিশেষ খাবার।

এছাড়া চকবাজারের ইফতারির মধ্যে উল্লেখযোগ্য- শাহী পরোটা, আস্ত মুরগির কাবাব, গরুর সুতি কাবাব, বটিকাবাব, টিকাকাবাব,  চিকেন কাঠি, শামিকাবাব, শিকের ভারী কাবাব, সুতিকাবাব, জিলাপি, শাহী জিলাপি, হালিম, দইবড়া, কাশ্মীরি সরবত, খাসির পায়া।

গেলো বছর যে চিকেন ফ্রাইয়ের দাম ছিল ৮০ টাকা, এবার সেই আইটেম বিক্রি করা হচ্ছে ১২০ টাকা। ১৮০ টাকার চিকেন স্টিক এবার ২৪০ টাকা। শাহি জিলাপি গত বছর ছিলো ৩০০ টাকা কেজি। এ বছর সেটাই বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

image


আর শাহী পরোটার দাম ৬০ থেকে ১২০ টাকা, গরুর সুতি কাবাব কেজি প্রতি ১৪০০ টাকা, খাসির সুতি কাবাব ১৬০০ টাকা, ছোলা-ঘুঘনি ৩০০ টাকা কেজি, ফালুদা এক লিটার ২০০ টাকা, দইবড়া পিস ২০ টাকা, সাধারণ জিলাপি ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পুরান ঢাকার বাহারী ইফতারের জন্য বিভিন্ন এলাকা থেকে অনেকেই এসেছেন চকবাজারে। পুরান ঢাকার বাসিন্দা মো সায়মন বলেন, 'বাসায় আমাদের ইফতারি বানানো হয়। তারপরও আমরা বাইরে থেকে ইফতার নেই কারণ এটা আমাদের একটি রেওয়াজ।

পুরান ঢাকার আরেক বাসিন্দা আইয়ুব আলী বলেন, বাসায় ইফতার বানানো হলেও বাইরে থেকে ইফতার না নিলে, মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। তবে এ বছর ইফতারের দাম বেশি থাকায় একটু কম কম কিনছি।


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর